ফোর্বসের ‘ব্লকচেইন ৫০’ তালিকায় মেটলাইফ

হিসাব বিকেন্দ্রীকরণে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারকারী শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে নিয়ে প্রথমবারের মতো প্রকাশিত ফোর্বসের ‘eøK‡PBb 50’ তালিকায় স্থান করে নিয়েছে মেটলাইফ। মেটলাইফের এশিয়া ইনোভেশন সেন্টার লুমেন ল্যাব-এর ‘wfUvbv’ প্রজেক্টের জন্য এই স্বীকৃতি পেলো মেটলাইফ। সিঙ্গাপুরে প্রতি ৫ জন সন্তান প্রত্যাশী মায়ের একজন গর্ভাবস্থায় গেসটেশনাল ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন। গর্ভাবস্থায় ডায়বেটিসে আক্রান্ত এই নারীদেরকে স্বয়ংক্রিয় বিমা সুবিধা দেওয়ার জন্য প্রথমবারের মতো ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ‘ভিটানা’-এর মাধ্যমে। - প্রেস বিজ্ঞপ্তি