বিশ্বনবীর
স্মরণকে
আল্লাহ
উচ্চকিত
করেছেন
অধ্যাপক মো. আলী এরশাদ হোসেন আজাদ
প্রকাশ : ২৩ মে ২০১৩, ১৮:০৪
নবীপ্রেম একজন মুসলমানের ঈমানী অঙ্গিকার। প্রিয়নবীর (স.) প্রতি সম্মান জানানো ছাড়া অথবা তাঁর মর্যাদায় বিশ্বাস করা ছাড়া নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার কারো নেই। বরং ইহ-পারলৌকিক মুক্তি ও সাফল্যের জন্য তাঁর আদর্শ আমাদের ভালোবাসা। কেননা,মহান আল্লাহ্ বলেন—“তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের জন্য রাসূল (স.) রহমত বিশেষ আর যারা আল্লাহ্র রাসূলের প্রতি কুত্সা রটনা করে,তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব” (তওবা:৬১)। অন্যদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভক্তিময় উচ্চারণ— মুহাম্মদ নাম যতই যপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানিত আগে”। প্রিয়নবী(স.) সর্বজন শ্রদ্ধেয় মহামানব। তাঁর মর্যাদা ও শ্রেষ্টত্ব ব্যাখ্যার কোন প্রয়োজন নেই। কেননা,স্বয়ং আল্লাহ্ বলেন-“ওয়ারা ফা’না লাকা যিক্রাক”অর্থাত্ আমি আপনার আলোচনাকে সর্বোচ্চে স্থান দিয়েছি (ইনশিরাহ্:০২)। তাই তো বিশ্বের কোটি কোটি মানুষের নামের সূচনায় যুক্ত তাঁর (স.) নাম।‘উম্মতে মুহাম্মদী’ সগৌরবে নিজের নামের সঙ্গে ‘মুহাম্মদ’ যুক্ত করে, যা আর কোন মহান ব্যক্তির অনুসারীদের মধ্যে দেখা যায় না। পবিত্র কুরআনে প্রিয়নবীর (স.) মর্যাদা ঘোষণা করে একটি সুরার নামকরণ করা হয়েছে ‘মুহাম্মদ’। আর আলকুরআনে ‘মুহাম্মদ’ শব্দটি চারবার ‘আহ্মদ’ শব্দটি একবার উল্লেখসহ উনত্রিশটি গুণবাচক নামের বর্ণনা করে ২২৪ বার তাঁর (স.) আলোচনা রয়েছে। অন্যদিকে সমগ্র কুরআন মাজিদ তাঁরই (স.) আলোচনায় সম্মৃদ্ধ। পবিত্র কুরআনের ভাষায়-“ওয়ামা আরসালনাকা ইল্লা রাহ্মাতাল-লিল আ’লামিন” অর্থাত্ আমি তো আপনাকে বিশ্বের রহমত স্বরূপ প্রেরণ করেছি (আম্বিয়া:১০৭)। শুধু তাই নয় মহান আল্লাহ্ আরো বলেন—“নিশ্চয়ই আপনি সর্বোত্তম চারিত্রিক গুণে গুণান্বিত” (কলম:০৪)। প্রিয়নবীর (স.) গুণ ও মর্যাদা বলে শেষ করবার নয়। তাঁকে সম্মান জানানো সবার কর্তব্য। কেননা, মহান আল্লাহ্ বলেন—“নিশ্চয়ই আল্লাহ্ ও তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি রহমত (সালাত,সালাম,দোয়া) বর্ষণ করেন। হে মু’মিনগণ, তোমরাও তাঁর প্রতি দরূদ ও সালাম পাঠ কর” (আহযাব:৫৬)। প্রিয়নবীর(স.) প্রতি দরূদ পাঠ করা উচ্চ মর্যাদার আমল এবং তা ত্যাগ করা মারাত্মক অন্যায়। প্রিয়নবী (স.) বলেন—“যে ব্যক্তি আমার ওপর একবার দরূদ পাঠ করে,আল্লাহ্ তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন ” (তিরমিযি)। প্রিয়নবীর (স.) মর্যাদা ও সম্মান অতুলনীয়। বিশিষ্ট সাহাবী ইবনু আব্বাস (রা.) বলেন—“ আল্লাহ্ সব নবী-রাসূল ও ফেরেশতার ওপরে মুহাম্মদ (স.) কে মর্যাদা দান করেছেন” (মেশকাত)। শুধু তাই নয় ভক্তিবাদীদের কাছে তাঁর (স.) সৌন্দর্যের তুলনা হয় না । এপ্রসঙ্গে হযরত জাবের বিন সামুরা (রা.) বলেন “একদা আমি চাঁদনী রাতে নবী (স.) কে দেখলাম। অতঃপর একবার রাসূলের (স.) দিকে তাকালাম আর একবার চাঁদের দিকে ...আমার কাছে তাঁকে চাঁদের চেয়ে বেশি উজ্জ্বল-চমত্কার মনে হলো” (তিরমিযি-দারামী)। প্রিয়নবীর (স.) প্রতি ভালোবাসা ঈমানের পূর্ণতার পূর্বশর্ত। কেননা, প্রিয়নবী (স.) বলেন “তোমাদের মধ্যে কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না,যতক্ষণ না ‘আমি’ ভালোবাসার দিক থেকে তার পিতা মাতা ও সন্তান-সন্ততি অপেক্ষা অধিক প্রিয় (বিবেচ্য) না হবো”(বুখারী-মুসলিম)। হাজার হাজার বছর ধরে যাঁদের অবদানে আলোকিত আমাদের এ পৃথিবী তাঁদের শিক্ষা ও সংস্কার নিয়ে মাইকেল এইচ হার্টের অবিস্মরণীয় সংকলন—‘দি হানড্রেড’ গ্রন্থে’ শত মনীষীর তালিকার ‘এক নম্বর’ ব্যক্তিত্ব হলেন প্রিয়নবী হযরত মুহাম্মদ (স.)। যা তাঁর মর্যাদাকে করেছে চির ভাস্বর। সম্প্রতি পনের শ বছর পুরানো একটি বাইবেল আবিস্কৃত হয়েছে । তুরস্কে সংরক্ষিত এ সংকলনটির একটি পৃষ্ঠার ফটোকপির দাম পনের লাখ ব্রিটিশ পাউন্ড বলে মনে করা হচ্ছে। আর এক কোটি চল্লিশ লাখ ব্রিটিশ পাউন্ড মূল্যের এ বাইবেলে স্বর্ণাক্ষরে হযরত ঈসার (আ.) নিজ ভাষা তথা ‘আরামী’য় বা ‘সুরিয়ানী’ (হিব্রু) ভাষায় লিখিত হয়েছে প্রিয়নবী হযরত মুহাম্মদের (স.) আবির্ভাবের ভবিষ্যদ্বাণী !