বিদআতের পরিচয় ও ভয়াবহতা
প্রকাশ : ২৩ মে ২০১৩, ১৮:০৪
বিদআত সম্পর্কে আমাদের আজকের সমাজে ভুল ধারণা রয়েছে। যারা সুন্নাত কি চিনে বা সুন্নত তরীকায় জীবন চালায় বা নবী (স.) এর জীবন তরীকা অনুযায়ী চলে তারা কেবল বিদআত থেকে নিজেকে বাচিয়ে রাখতে পারে। বিদ’তার একটি ভয়ংকর অপরাধ শুধু নয় বরং সকল আমল ধ্বংসকারী। আমাদের সমাজে অনেকের এই বিদআত সম্পর্কে জ্ঞান না থাকার কারণে প্রতিনিয়ত এই ভয়ংকর পাপ করে যাচ্ছেন। তাই আমরা এখন বিদআত সম্পর্কে জানব বিদআত কি? বিদআত হচ্ছে সুন্নাতের পরস্পর বিরোধী শব্দ। যখন কোন কাজ সুন্নাত তরীকায় করা হবে তখন জানতে হবে কাজটি বিদআত নয়। যখন নবীর তরীকায় করা হয় না তখন জানতে হবে কাজটি বিদআত । বিদ’আতের পরিচয় সম্পর্কে প্রসিদ্ধ আরবী অভিধান ‘আবরারুল মাওয়ারিদ’ এ লেখা আছে, দীনের যে সমস্ত কাজ যেগুলোর কোন পূর্ব দৃষ্টান্ত নেই, এমন সব কাজ করা বিদআত । আর এজন্যই নবোম্ভাবিত কাজকেই বিদআত বলা হয়। তিনি আরও লিখেছেন নবোম্ভাবিত কাজকে বিদআত ীরা শরীয়ত মোতাবেক কাজ বলে মনে করবে তখনি তা বিদআত হবে। অথচ তা শরীয়ত মোতাবেক নয়। শরীয়তের পরিভাষায় বিদআত অর্থ দীনে মুহাম্মদী (স.) এর মধ্যে এমন কিছু নতুন পদ্ধতি চালু করা নবী করিম (স.) ও সাহাবায়ে কিরাম, তাবেয়ী ও তাবেয়ীনদের যুগে দীনের আহকামের মধ্যে গণ্য ছিলো না। বিদআত ও সুন্নত বিপরীত বস্তু তাই নবী (স.) এটা থেকে বেচে থাকার নির্দেশ দিয়েছেন। হাদীসে বর্ণিত আছে, নবী (স.) বলেন, যে লোক আমার এই দীনে এমন কোন নতুন বিষয় উদ্ভাবন করবে, যা মূলত এই দীন থেকে নয় তা, পরিত্যাজ্য। অন্য হাদীসে আছে প্রত্যেক বিদআতই পথভ্রষ্টতা আল্লামা কাবী আয়ায (রহ.) উপরোক্ত হাদীস সম্পর্কে বলেন। যে লোক ইসলামে এমন কোন নতুন মত বা রায় প্রবেশ করবে বা ইসলামী বলে চালিয়ে দেবে, যার অনুকূলে কুরআন ও হাদীসে এমন কোন প্রকাশ্য বা প্রচ্ছন্ন কিংবা প্রকাশ যোগ্য কোন সনদ বর্তমান নেই তা প্রত্যহার যোগ্য। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) এর নিকট কোন এক ব্যাক্তির সালাম পেশ করা হলে তিনি বলেন, সালামদাতা সর্ম্পকে শুনেছি যে, সে বিদআত কর্মে লিপ্ত কথাটি সত্য বলে আমার পক্ষা থেকে তাকে সালামের জবাব দিবে না। দোরেসী-১/১০৮) অন্য সাহাবী হযরত হোযাইফা (রহ.) বলেন, আল্লাহর কসম! ভবিষ্যতে এ. বিদআতের বিস্তৃতি ঘটবে এবং বিদআত সুন্নাতের রূপ নেবে। ইমাম মালেক (রহ.) বলেন যে ব্যক্তি ইসলামে কোন বিদআতকে সৃষ্টি করে এবং তা পছন্দ করে সে প্রকারান্তে নবী করীম (স.)-এর রেসালাত অস্বীকার করে (নাউযুবিল্লাহ)। আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনে বলেছেন, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। সুতরাং নবীজির যুগে যে সব কাজ দ্বীনে ছিল না, তা আজও দ্বীনি হতে পারে না। এই বিদআতের ভয়াবহতা অনেক বিদআত শুধু একটি গুনাহের নাম নয় বরং তা একটি ধ্বংসের মুখে ঠেলে দেয়ার নাম। এটি ব্যভিচারের চেয়েও ভয়াবহ, কারণ ব্যভিচারে অপরাধী ব্যক্তি একদিন অনুতপ্ত হয়ে তওবা করবে। কিন্তু বিদআত সৃষ্টিকারীর তওবা নসীব হবে না, কারণ সেতো তা ইবাদত বলে মনে করে। সওয়াবের আশায় করছে।