জন্মদিন

রোজি সিদ্দিকী :এ দেশের জনপ্রিয় অভিনেত্রীদের একজন তিনি। গত দুই দশক ধরে ছোট পর্দায় নিয়মিত কাজ করে আসছেন। অভিনয়টা শুরু করেছিলেন মঞ্চে। এরপর তার অভিনয়ের পরিধি বেড়ে ছোট পর্দায়ও হাজির হন। অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। প্রধান চরিত্র ও কেন্দ্রীয় চরিত্রের সীমাবদ্ধতা ছাড়িয়ে তিনি নানা সময়ে নানা চরিত্রে হাজির হয়েছেন দর্শকদের সামনে। আজ এই গুণী অভিনেত্রীর শুভ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।