রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে ওবামার বৈঠক

প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার হোয়াইট হাউসে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারির সঙ্গে বৈঠক করেছেন। সিরিয়া ও সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা বিষয়ে আলোচনা করতে তিনি তার সঙ্গে এ বৈঠক করেন। হোয়াইট হাউস একথা জানায়। জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র জানান, রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভের সঙ্গে ওবামার এ বৈঠকে জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা টম ডনিলন উপস্থিত ছিলেন। মুখপাত্র কেইটলিন হাইডেন বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্র-রাশিয়া অর্থনৈতিক সম্পর্কসহ এ দুই দেশের মধ্যে দ্বি-পক্ষীয় সম্পর্ক জোরদার করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন।