পরমাণু শক্তি আরো বাড়িয়েছে ইরান

ইরান তার পরমাণু শক্তি আরো বাড়িয়েছে। গত বুধবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানায়, ইরান তার একটি পরমাণু কেন্দ্রে উন্নততর সেন্ট্রিফি্্্উজ বসানোর মাধ্যমে ইউরেনিয়াম প্রক্রিয়াকরণের ক্ষমতা বাড়িয়েছে। আইএইএ’র রিপোর্টে জানানো হয়, আইআর-২ এম সেন্ট্রিফিউজ বসানোর কারণে নাতাঞ্জ পরমাণু কেন্দ্রের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা বেড়েছে। এ ঘটনার পর পশ্চিমাদের উদ্বেগ আরো বেড়েছে। কেন্দ্রটিতে প্রায় ৭ শত আইআর-২ এম সেন্ট্রিফিউজ বসানো হয়েছে। তবে রিপোর্টটিতে বলা হয় নাতাঞ্জে শতকরা ৫ ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধ করা সম্ভব যা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা যাবে না। ইরানের কাছে ২০ ভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে ১৮২ কেজি। পরমাণু বোমা তৈরির জন্য এই মাত্রার ২৪০-২৫০ কেজি ইউরেনিয়াম প্রয়োজন।