বিরোধপূর্ণ পানিসীমায় চীনের তিনটি জাহাজ
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২০:৪৬
চীনের তিনটি সরকারি জাহাজ বৃহস্পতিবার টোকিও নিয়ন্ত্রিত বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের পানিসীমায় প্রবেশ করেছে। জাপানের কোস্টগার্ড জানিয়েছে, সকাল সাড়ে নয়টার আগে চীনের নজরদারী জাহাজগুলোকে সেনকাকু দ্বীপের ১২ ন্যটিক্যাল মাইলের মধ্যে দেখা গেছে। দ্বীপগুলো চীনে দিয়াওইয়ুস নামে পরিচিত।