কানাডার হুঁশিয়ারি
ইরাকে গৃহযুদ্ধ
বেধে যেতে
পারে
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২০:৪৬
ইরাকে একের পর এক ভয়াবহ সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটিতে জাতিগত গৃহযুদ্ধ বেধে যেতে পারে। কানাডার শীর্ষ কূটনীতিক মঙ্গলবার এ হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, সর্বশেষ সহিংসতায় নিহতদের মধ্যে কানাডার এক নাগরিকও রয়েছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ড এক বিবৃতিতে বলেন, দীর্ঘদিন ধরেই ইরাকের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক।