পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে চীনা প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব

পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মির হাজর খান খোসোর সাথে সাক্ষাত্ করেছেন। পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ককে জোরদার করতে চীনা প্রধানমন্ত্রী পাঁচটি বিষয়ে প্রস্তাব দিয়েছেন।—খবর সিনহুয়ার। ইসলামাবাদে গত বুধবার ঐ বৈঠকে চীনা প্রধানমন্ত্রী বলেছেন, চীন এবং পাকিস্তানের মধ্যের সম্পর্ক সময়ের সাথে পরীক্ষিত। যে কোন প্রতিকূল পরিবেশেও চীন-পাকিস্তান বন্ধু হিসাবে কাজ করে এসেছে। দেশ দুটি পরস্পরকে বিশ্বাস এবং নির্ভর করে। চীন এবং পাকিস্তানের মধ্যের সম্পর্ক আরো জোরদার করতে হলে দুই দেশের কৌশলগত যোগাযোগ ও সহযোগিতা এবং উচ্চ পর্যায়ের যোগাযোগ বাড়ানোর মাধ্যমেই করতে হবে। চীন এবং পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক করিডোর গড়ে তোলার ব্যাপারে পদক্ষেপ নেয়া যেতে পারে।