সৈয়দপুরে অপরিকল্পিত ব্রিজ বানিয়ে অর্থনাশ
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২১:৪৫
নীলফামারী জেলার সৈয়দপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় অপরিকল্পিভাবে সংযোগ সড়ক ছাড়াই ব্রীজ নির্মাণ করায় জনগণের কোন কাজে আসছে না। কামারপুকুর বাজার হতে ব্রমোত্তর সড়ক সংলগ্ন বাগডোকরা নদীর উপরে অপরিকল্পিতভাবে সংযোগ সড়ক ছাড়াই সরকারের প্রায় ১৮ লাখ টাকা ব্যয় করে ওই ব্রীজ নির্মাণ করা হয়। ব্রীজ থেকে পশ্চিম দিকে ২শ’গজ দূরে কামারপুকুর কিন্ডার গার্টেন স্কুল। মজার ব্যাপার হচ্ছে এই স্কুলের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা,পার্শ্ববর্তী কামার পুকুর কলেজ ও আবাসন এলাকার মানুষেরা কামারপুকুর কলেজের সামনের রাস্তা দিয়ে যাতায়াত করে । নব-নির্মিত ব্রীজের ৫০ গজ দূরে একই নদীর উপর আরো একটি ব্রীজ রয়েছে। অহেতুক সংযোগ সড়ক ছাড়াই ব্রীজটি নির্মাণের ফলে সরকারের মোটা অংকের অর্থ অপচয় করা হয়েছে অভিযোগ, কামার পুকুর কিন্ডার গার্টেনের এর অধ্যক্ষ’র সাথে ক্ষমতাশীল দলের এমপি ও উপজেলা সাবেক পিআইওর সম্পর্ক থাকায় কারণে ওই ব্রীজ নির্মাণ করা হয়। ব্রীজ নির্মাণ করে সংযোগ সড়কের জন্য জমি চাওয়া হলে জমির মালিকেরা জমি দিতে অস্বীকৃতি জানায়। ফলে ব্রীজটি ব্যবহার হচ্ছে না।