গ্রাহকদের টাকা নিয়ে হায় হায় কোম্পানী উধাও

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা চন্ডিপুর ইউপি থেকে গ্রাহকদের অর্ধকোটি টাকা নিয়ে টিবিআই এক্সপ্রেস নামে এক হায় হায় কোম্পানী উধাও হয়েছে। কোম্পানীর চেয়ারম্যান জুনায়েদ আহম্মেদ টাকা আত্মসাত্ করে এ অভিযোগে রামগঞ্জ থানা পৃথক ৩টি অভিযোগ দায়ের করা হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা বলেন, চন্ডিপুর গ্রামের মোস্তাফা কামালের ছেলে জুনায়েদ আহম্মেদ বকসিবাজারে অফিস নিয়ে ২০১০ সাল থেকে টিবিআই এক্সপ্রেস কোম্পানীর সাইনবোর্ড লাগিয়ে এলাকার কয়েকজন বেকার যুবককে চাকরি দিয়ে নানা লোভ দেখিয়ে টাকা সংগ্রহ শুরু করে। ক্ষতিগ্রস্ত গ্রাহক মোঃ সামছুল ইসলাম বলেন, টাকা আত্মসাত্কারী জুনায়েদ আমার চাচাতো ভাই হওয়ায় সরল মনে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে ২৪ লক্ষাধিক টাকা ব্যাংকের মাধ্যমে জুনায়েদের ঢাকার ঠিকানায় পাঠাই। উধাও হয়ে যাবার পর আমি কয়েকবার ঢাকার অফিস ও বাসাতে গিয়েও তাকে পাইনি।