আজ কক্সবাজারে বলীখেলা শুরু
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২১:৪৮
কক্সবাজারের ঐতিহ্যবাহী দুইদিনব্যাপী ‘ডিসি সাহেবের বলীখেলা ও বৈশাখী মেলা’ আজ শুক্রবার থেকে কক্সবাজার স্টেডিয়ামে শুরু হচ্ছে। বলীখেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এবারের আসরের টাইটেল স্পন্সর হয়েছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রহুল আমিন স্টেডিয়ামে এক সংবাদের আয়োজন করে মেলা উদযাপন পরিষদ।