কুলাউড়ায় বোমা বানাতে গিয়ে ৪ স্কুল ছাত্র আহত
কুলাউড়া (মৌলভী বাজার) সংবাদদাতা
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২১:৫০
বোমা বানাতে গিয়ে মৌলভী বাজারের কুলাউড়ার গোসাইঠিলায় ৪ স্কুল ছাত্র গত মঙ্গলবার সন্ধ্যার পূর্বে আহত হয়েছে। আহতদের মধ্যে মনোহরপুর গ্রামের আবু ছাদিক এমাদের (১৬) দু’টি হাত উড়ে গেছে, গুড়াভূই গ্রামের আব্দুল আজিজ রকির (১৬) হাটু ক্ষতবিক্ষত হয়েছে। এমাদের আবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। কুলাউড়া থানার ওসি মোঃ হাসানুজ্জামান জানান, ওই ঘটনার সাথে জড়িত ৪ জনের মধ্যে গুড়াভূই গ্রামের রেজাউল করিম প্রিন্স (১৫) ও পারভেজ মিয়া গা ঢাকা দিয়েছে। এ ব্যাপারে কুলাউড়া থানায় মামলা হয়েছে।