হরতালকারীদের শুভবুদ্ধির উদয় হোক

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রী সাদিয়া আক্তার। তার থাকার কথা ছিল বিদ্যালয়ের পরীক্ষার হলে। কিন্তু এখন সে রাজধানীর পঙ্গু হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে। জামায়াত-শিবিরের হরতালের সহিংসতা শুরু হয়েছিল আগের দিনেই। বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে হরতালকারীদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হয় সাদিয়া। এ যাত্রায় সাদিয়া প্রাণে বেেঁচ যায়। বার বারই হরতালের সহিংসতার শিকার হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ক’দিন আগেই হরতালকারীদের ছোঁড়া ককটেলে চোখ হারিয়েছে স্কুল ছাত্রী অন্তু। মানবতার বাণী কি এদের স্পর্শ করে না? প্রার্থনা করি সাদিয়া-অন্তুর মতো আর কোনো শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যেন হরতালের এমন নির্মম শিকার না হয়। হরতালকারীদের শুভ বুদ্ধির উদয় হোক। মো. মাসফিকুর রহমান বায়েজীদ, বগুড়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগ (৪র্থ-বর্ষ), সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।