কনকচাঁপা ফের টিভি লাইভে

কণ্ঠশিল্পী কনকচাঁপার রয়েছে অগণিত জনপ্রিয় গান। গুণী এই কণ্ঠশিল্পী খুব একটা টিভি লাইভে অংশ নেন না। এছাড়া খুব বেছে বেছেই স্টেজ প্রোগ্রামে অংশ নেন। প্রায় হাজারের কাছাকাছি প্লে-ব্যাক গাওয়া এই কণ্ঠশিল্পী দীর্ঘদিন পর টিভি লাইভে গাইতে আসছেন। তিনি শ্রোতাদের পছন্দসহ নিজের পছন্দেরও গান করবেন এ অনুষ্ঠানে। এ প্রসঙ্গে কনকচাঁপা জানান, ‘ টিভিতে সরাসরি সম্প্রচারিত গানের অনুষ্ঠানে গাই না বললেই চলে। প্রায় এক বছর পর আরটিভির অনুষ্ঠানে গান করব। অনুষ্ঠানে নিজের গাওয়া গানগুলো বেশি করে গাইব। পাশাপাশি অন্যান্য গানও করব। আশা করি, অনুষ্ঠানটি দর্শক উপভোগ করবেন।’ আরটিভির এই অনুষ্ঠান ছাড়াও শিল্পী তার নতুন এককের কাজও শুরু করেছেন বলে জানান।