সরকার দেশকে পরিকল্পিত সংকটের দিকে ঠেলে দিচ্ছে

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে বলেছেন, সরকার দেশকে পরিকল্পিতভাবে ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে। হেফাজতে ইসলামসহ ১৮ দলীয় জোট নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানি তারই ইঙ্গিত দেয়। সরকার সাঁড়াশি অভিযানের নামে গভীর রাতে নিরীহ, ধর্মভীরু মুসলমান হাজার হাজার জনতাকে হত্যা করেছে। এ গণহত্যার সঠিক তথ্য প্রকাশে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে মিডিয়াকে নিজেদের আজ্ঞাবহ করে তুলেছে। —প্রেস বিজ্ঞপ্তি