হারের ব্যবধান কমালো বাংলাদেশ

থাইল্যান্ডের কাছে ইরান নয় গোল হজম করলেও বাংলাদেশের চেয়ে যে তারা শক্তিশালী দল; তাতে সন্দেহ ছিল না। সন্দেহ ছিল না বাংলাদেশের বিপক্ষে তাদের জয় নিয়েও। কারণ ইরান ফিফা র্যাংকিংয়ে ৫২ নম্বর দল, আর বাংলাদেশ আছে ১০৮ নম্বরে। এই সবকিছুর প্রতিফলন হিসেবে ইরান জয় নিয়েই কাল মাঠ ছাড়ল। তবে বাংলাদেশের স্বান্তনা এই যে, এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে অন্তত হারে বাংলাদেশ; শেষ পর্যন্ত ০-২ গোলে হেরেছে তারা ইরানের কাছে। ম্যাচ হারলেও বাংরাদেশের মেয়েরা দারুন খেলেছে, এটা স্বীকার করতেই হবে। গোল দেয়ার চেষ্টা করেছে। বাংলাদেশের মহিলা ফুটবলারদের ইতিবাচক এই মনোভাব মুগ্ধ করেছে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসা দর্শকদের। বৃষ্টিতে ভিজে মাঠ ভারী হয়েছিল। তার উপর বিকালে প্রথম ম্যাচের পর মাঠও ছিল কাদায় পিচ্ছিল হয়ে যায়। এমন মাঠেও ইরান-বাংলাদেশ লড়াই স্টেডিয়ামের দর্শকদের মুগ্ধতা দিয়েছে। দুই অর্ধে দুটি গোল হয়েছে ইরানের। ২৯ এবং ৫২ মিনিটে গোল করেছেন মরিয়াম রহিমি। স্কোর লাইনটা আরো বাড়তে পারতো। কিন্তু ভাগ্য ভালো বাংলাদেশ দলের। কারণ গোলকিপার সাবিনা আক্তার যথেষ্ট আস্থার পরিচয় দিয়েছেন। গোলপাষ্টের নিচে ইরানের বাঁধা হয়ে দাঁড়ান সাবিনা। থাইল্যান্ডের কাছে নয় গোল হজম করে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলেন তিনি। কিন্তু ইরানের বিপক্ষেই যেন নিজের সেরা খেলাটা জমিয়ে রেখেছিলেন। কারণ ইরানের বিরুদ্ধে যে পারফরম্যান্স করেছেন তাতে বলা যায় ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার দেয়ার বিধান থাকলে সেটা পেতেন বাংলাদেশের গোলকিপার সাবিনা আক্তার। বাংলাদেশের রক্ষনভাগ মোটেও ভালো কিছু করতে পারেনি। ইরানী বারবার রক্ষনভাগ চিরে বেরিয়ে গেছে। বৈধভাবে তাদের আটকাতে খুব সমর্থ না হলেও অবৈধভাবে বাধা দিতে গিয়ে পেনাল্টি হয়েছে বাংলাদেশের বিপক্ষে। যদিও ভাগ্যবশত ইরানী খেলোয়াড় সে পেনাল্টি শট বাইরে মেরেছেন। খেলায় বাংলাদেশ একদম সুযোগ পায়নি, তা নয়। বাংলাদেশের স্ট্রাইকার সাবিনা কাল বল নিয়ে একাধিকবার গোল মুখে ঢুকেছিলেন। কিন্তু গোল করেত পারেননি। অম্রাচি মারমা দারুন একটা শট করেছিলেন; কিন্তু গোলের দেখা পাননি। একাধিক সুযেগ নষ্ট হয়েছে বাংলাদেশের। এমন পারফরম্যান্স পর কাল হেরেও খুব অসন্তুষ্ট নন বাংলাদেশের কোচ সৈয়দ গোলাম জিলানী। তিনি বলেন, ‘আমাদের ভাগ্য খারাপ। ওরা সহজ গোল পেয়েছে।’ অধিনায়ক সুইনুও সন্তোষ প্রকাশ করে বললেন, ‘আমরা প্রমান করেছি, বাংলাদেশের মেয়েরা ভালো খেলতে পারে।’ ইরানী পর্তুগীজ কোচ হেলেনা স্বাভাবিকভাবেই জয় নিয়ে খুব সন্তুষ্ট। তবে বাংলাদেশের প্রশংসাও করলেন তিনি, ‘ম্যাচ হারার চেয়ে জেতা অনেক আনন্দের। বাংলাদেশের মহিলা ফুটবলে অর্থ বিনিয়োগ করলে সাফল্য পাবে।’