জমজমাট লড়াইয়ের পর থাইল্যান্ডের জয়

এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের বি গ্রুপে সবচেয়ে শক্তিশালী দল থাইল্যান্ড ও ফিলিপাইন। ফলে এই ম্যাচ নিয়ে একটু বাড়তি আগ্রহ ছিলই। ম্যাচটি সে আগ্রহের সম্মান রাখতে পেরেছে; দারুণ লড়েছে দু’ দলই। তবে থাইল্যান্ড ১-০ গোলে হারিয়ে শেষ হাসি নিয়ে মাঠ ছেড়েছে ফিলিপাইন। এই জয়ে সুবাদে চূড়ান্ত পর্বের পথে ১৯৮৩ সালের চ্যাম্পিয়ন থাইল্যান্ড। ম্যাচের ৩৭ মিনিটে গোল করেছেন নিসার রেমিয়েনে। এই ফুটবলার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিকসহ চার গোল করেছিলেন। দুই ম্যাচে নিসার পাঁচ গোল হলো। গতকাল ভোর থেকেই প্রচণ্ড বৃষ্টি হয়েছে। দুুপুরে বৃষ্টি কমে যাওয়ায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠে পানি জমে থাকেনি। ভেজা এবং ভারী মাঠেও থাইল্যান্ড ও ফিলিপাইন ম্যাচটা দারুণ উত্তেজনাকর ছিল। বিকালে হাজারখানেক দর্শক খেলা দেখেছেন। ভাগ্য খারাপ ফিলিপাইনের। তারা যথেষ্ট ভালো খেলেও ম্যাচটা জিততে পারেননি। ফিলিপাইনের এই দলে যুক্তরাষ্ট্রে খেলা কয়েকজন ফুটবলার রয়েছেন। তাদের নিয়ে ভয় ছিল থাই দলের। ম্যাচ শেষে থাই কোচ বললেন, ‘আমাদেরকে এক’শ ভাগের বেশি পরিশ্রম দিতে হয়েছে।’ থাইল্যান্ডের খেলোয়াড়দের শট দুইবার ক্রস পিসে লেগে ফিরে আসে। ফিলিপাইনের একাধিক গোলের চেষ্টা ব্যর্থ হয়েছে। থাইল্যান্ড প্রথম ম্যাচে ৯-০ গোলে বাংলাদেশকে এবং পিলিপাইন ৬-০ গোলে ইরানকে হারিয়েছিল। শনিবার থাইল্যান্ড ইরান এবং ফিলিপাইন খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।