পাকিস্তানের বড় সংগ্রহ
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২২:১৫
মোহাম্মদ হাফিজের দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে স্বাগতিক আয়ারল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে নির্ধারিত ৪৭ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করেছে পাকিস্তান। অধিনায়ক হাফিজ ১১৩ বলে ১২২ রান করে অপরাজিত থাকেন।
আসাদ শফিকের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে হাফিজের ১৮৮ রানের জুটিতেই মূলত বড় স্কোরের ভিত্তি পায় সফরকারিরা। শফিক ৮৪ রানে ফিরে গেলেও ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন হাফিজ। তার এই ইনিংসে ১১ টি চারের পাশাপাশি ছিল দুটি ছয়।
ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি অনুসারে আয়ারল্যান্ডের জন্য ২৭৬ রানের জয়ের লক্ষ্য নির্ধারন করা হয়। এ প্রতিবেদন লেখার সময় আয়ারল্যান্ড ব্যাট করছিল।