ফেলপস ফিরবেন আশাবাদি লোকটে

অলিম্পিকের তারকা সাঁতারু রায়ান লোকটে জানান, তারই স্বদেশী মাইকেল ফেলপস অবসর ভেঙে ফিরে আসবেন। শুধু তাই নয় রিও তে আগামী ২০১৬ অলিম্পিকে সাঁতারের পুলে নামবেন ফেলপস। গত বুধবার ভ্যাঙ্কুভারে ২৮ বছর বয়সী লোকটে এই আশাবাদ করেন। ২০১২ লন্ডন অলিম্পিকের পর অবসরে চলে যান যুক্তরাষ্ট্রের জলদানব ফেলপস। যার নামের পাশে রয়েছে রেকর্ডসহ ২২টি অলিম্পিক পদক। ১১টি অলিম্পিক পদক এবং তিনটি রেকর্ড নামের পাশে রয়েছে লোকটের। তিনি বলেন, ‘আমার সাঁতারের ক্যারিয়ারে ফেলপস বড় চ্যালেঞ্জ। সাঁতারের জন্য সে যা করেছে তা অসাধারণ। আমি আশা করি সে ফিরবে। আমি মনে করি এবং জানি সে আসবে। সময়ের ব্যাপার মাত্র এবং আমি জানি সে আসবে।’ .