ধর্মীয় ভাবগাম্ভীর্যে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে উদযাপিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের সর্ববৃহত্ এ উত্সবকে কেন্দ্র করে ধর্মাবলম্বিদের মধ্যে ছিল বিপুল উত্সাহ উদ্দীপনা। আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানমালার। সকালে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। বৌদ্ধ মন্দির ও মঠগুলোতে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। এতে দেশ জাতি এবং সকল মানুষের কল্যাণ ও শান্তি কামনা করা হয়। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডায় দিনব্যাপী নানা অনুষ্ঠান পালন করে। এছাড়া চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানসহ দেশের বিভিন্ন এলাকায় বৌদ্ধ মন্দির ও মঠগুলোতে অনুষ্ঠিত হয় নানা ধর্মীয় অনুষ্ঠান।