জাপানে পেডিয়াট্রিক সার্জন কংগ্রেসে বক্তা ডা. আব্দুল হানিফ
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২২:২৬
ঢাকা মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল হানিফ টাবলুকে জাপানিজ সোসাইটি অব পেডিয়াট্রিক সার্জনস-এর ৫০তম বার্ষিক কংগ্রেসে বক্তা হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত জাপানের রাজধানী টোকিওতে এই কংগ্রেস অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ৮০০ জন পেডিয়াট্রিক সার্জন কংগ্রেসে যোগ দেবেন। সেখানে ডা. আব্দুল হানিফ এশিয়ার দেশগুলোর মধ্যে শিশু সার্জারি বিষয়ে শিক্ষায় সহযোগিতার উপর বক্তব্য রাখবেন।
২০১০ সালে বাংলাদেশের প্রথম শিক্ষক হিসাবে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফেইমারের ফেলো নির্বাচিত হন। জাপানি অধ্যাপক আকিও কুবাতার উত্সাহে ও জাইকার সহযোগিতায় এবং স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হকের অনুপ্রেরণায় তিনি বাংলাদেশের ২০ জন পেডিয়াট্রিক সার্জনের জাপানে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি