চেহলাম

শামসুর রহমান বাবু বিনিময় প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী মাহবুবুর রহমান মুকুলের ছোট ভাই শামসুর রহমান বাবুর চেহলাম অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুঁড়িস্থ বড় ভাইয়ের নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শামসুর রহমান বাবু গত ১৪ এপ্রিল গভীর রাতে সাভারে ইন্তেকাল করেন।