চিত্রগ্রাহক বেবী ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২২:৩০
জাতীয় পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রগ্রাহক ও চিত্র পরিচালক প্রয়াত বেবী ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে চলচ্চিত্রকারের চুয়াডাঙ্গার পৈতৃক ভূমিতে তার প্রতিষ্ঠিত মোতাহারুন্নেসা প্রসূতি ও সদ্যজাত শিশু সেবা কেন্দ্রে মিলাদ মাহফিল, কোরানখানি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।এছাড়াও ঢাকায় মরহুমের ধানমণ্ডির বাসভবনে ‘ষড়ঋতু’তে প্রতিবারের মত এবারও এই গুণী শিল্পীর স্মরণে তার জীবন নিয়ে আলোচনা সভা ও ভোরে বনানী কবরস্থানে পুষ্পস্তবক পরিবারের পক্ষ থেকে অর্পণ করা হবে। প্রয়াতের সহধর্মিণী ও অভিনেত্রী তন্দ্রা ইসলাম পরিবারের পক্ষ থেকে স্মরণ অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।