গোপালগঞ্জ-আলফাডাঙ্গায় বজ্রপাতে শিশুসহ নিহত ৫

গোপালগঞ্জে গতকাল বৃহস্পতিবার ব্রজপাতে এক স্কুল ছাত্রসহ ৪ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। এছাড়াও ফরিদপুরের আলফাডাঙ্গায় একইদিনে বজ পাতে নিহত হয়েছে এক শিশু। গোপালগঞ্জ প্রতিনিধি ও আলফাডাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতার পাঠানো খবর। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, বজ পাতে এক স্কুল ছাত্রসহ ৪ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ও পাকুরতিয়া, গোপালগঞ্জ সদর উপজেলার তেলিভিটা ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে গতকাল এ হতাহতের ঘটনা ঘটে। তারা হলো—টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের গোপাল ব্যানার্জীর ছেলে পীযূষ ব্যানার্জী ওরফে কৃষ্ণ, পাকুরতিয়া গ্রামের সালাম শেখের ছেলে এবং সরকারি জিটি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র সজিব শেখ (১৫), খুলনা জেলার কয়রা উপজেলার শেওড়া গ্রামের মৃত ফকির চন্দ্র মিস্ত্রীর ছেলে পরিতোষ মিস্ত্রী (৪৫) ও সাতক্ষীরা আশাশুনি উপজেলার একশিরা গ্রামের নুরুল ইসলাম মোড়লের ছেলে বাশার মোড়ল (২৬)। আলফাডাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা জানান, উপজেলার গোপালপুর ইউনিয়নের টেগরডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী মনিরুজ্জামান (মনু) মিয়ার ছোট ছেলে ও ৩য় শ্রেণির ছাত্র মাসুম মিয়া (১০) গতকাল সকালে বজ পাতে নিহত হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঝড়-বৃষ্টি শুরু হলে গতকাল সকালে বড় ভাই ভাইয়ের সাথে ছোট ভাই মাসুম বাড়ির পাশে আম কুড়াতে যায়। এ সময় হঠাত্ বিদ্যুত্ চমকালে বড় ভাইয়ের কাছে থাকা ছোট ভাই মাসুম মাটিতে পড়ে যায়। সাথে সাথে আলফাডাঙ্গা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত তাকে ডাক্তার মৃত ঘোষণা করে।