রাজশাহী:রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াসের পরে এখন পর্যন্ত ৩৭-৩৮ ডিগ্রিতে অবস্থান করছে তাপমাত্রা। রাস্তাঘাট তেতে উঠেছে। এতে করে মানুষ হয়ে পড়েছে নাকাল। তাই এই ভ্যাপসা গরমে তালের পাখার কদর বেড়ে গেছে। নওগাঁ থেকে তালের পাখা বিক্রি করতে রাজশাহীতে এসেছেন পাখাওয়ালা আব্দুর রহিম। কিন্তু তিনিও গরমে অসহায়। তাই একটু জিরিয়ে নিচ্ছেন —আজাহার উদ্দিন