যুবলীগ মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি গঠন
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২২:৪১
যুবলীগ ঢাকা মহানগর উত্তরের গঠন করা হয়েছে পূর্ণাঙ্গ কমিটি। ১৩০ সদস্যের এ কমিটিতে সভাপতি মাইনুল হোসেন খান নিখিল এবং সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন ছাড়াও ১৮ জন সহ-সভাপতি, ৪ জন যুগ্ম সম্পাদক, ৭ জন সাংগঠনিক সম্পাদক পদে নাম ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ কমিটি ঘোষণা করার কথা জানানো হয়।
সহ-সভাপতিরা হলেন- জাকির হোসেন বাবুল, আবু তাহের খান, কাজী জহিরুল ইসলাম মানিক, জাফর ইকবাল, মো. শাহ আলম খান, মো. জলিলুর রহমান, মো. বাদল মহসিন, আবু তাহের, মজিবুর রহমান বাবুল, আক্তার হোসেন, সাইদ সিদ্দিকী কাক্কা, মো. মোক্তার হোসেন খান, হাজী মো. সাবুল বাশার, সাব্বির আলম লিটু, ডিএম শামীম, মো. আশিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার জাহান এম রহমান, হুমায়ুন রশিদ জনি। যুগ্ম সম্পাদকরা হলেন- মো. তাসভিরুল হক অনু, হারুন অর রশীদ ভুঁইয়া, সিকদার হাসান সোবাহন, মো. আলতাফ হোসেন। সাংগঠনিক সম্পাদকরা হলেন- জাহাঙ্গীর রহমান, মো. খায়রুল উদ্দিন আহমেদ, সিদ্দিক বিশ্বাস, শিবলী সাদিক, সাখাওয়াত হোসেন চঞ্চল, মোহাম্মদ মামুন সরকার ও শাহাদাত হোসেন সেলিম। এছাড়া প্রচার ও দপ্তরসহ বিভিন্ন সম্পাদক ও উপ-সম্পাদক পদে ৩৭ জন, সহ-সম্পাদক পদে ২২ জন এবং সদস্য পদে ৩৮ জনের নাম ঘোষণা করা হয়েছে। তবে উপ-অর্থ বিষয়ক সম্পাদক পদে কারো নাম ঘোষণা করা হয়নি।