অপরিচিত কারো গাড়িতে লিফট না নিতে নারীকর্মীদের অনুরোধ অফিস প্রধানদের
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২২:৪৮
সরকারি ও বেসরকারি অফিসের নারী কর্মীদের অপরিচিত কারো গাড়িতে লিফট না নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট অফিস প্রধানেরা। গত বৃহস্পতিবার দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘গাড়িতে লিফট নিবেন, সাবধান! জীবন হারাতে পারেন’ শীর্ষক সংবাদটি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বড় বড় শপিংমল, পাঁচ তারকা হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের দৃষ্টিগোচর হয়েছে। কোন কোন প্রতিষ্ঠান প্রধানগণ চিঠির মাধ্যমে আবার কোন কোন কর্মকর্তা গতকাল সরকারি ছুটি থাকায় ফোনে এ ব্যাপারে নারী কর্মীদের সতর্ক করে দিয়েছেন বলে জানা গেছে। আগামী রবিবার অফিস খুললে এ বিষয়ে সার্কুলার জারি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ ও ব্যাংকসমূহের প্রধানেরা।