আজকের রাশিফল

২৫ মে, ২০১৩ খ্রিস্টাব্দ, শনিবার আজ ১১ জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৪ রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও নেপচুন। আপনার শুভসংখ্যা: ৫ ও ৭। শুভবার: বুধ ও সোমবার। শুভরত্ন:পান্না ও এমেথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি: অস্থির, চঞ্চল, কল্পনা ও অনুভূতিপ্রবণ। আদর্শবাদ ও চিন্তা পরিশীলন ও সৃজনশীলতা রয়েছে আপনার মধ্যে। বস্তুবাদের চেয়ে আধ্যাত্মবাদের প্রতি আপনার ঝোঁক বেশি। ইনটুইশন ও অতীন্দ্রিয় উপলব্ধি আপনার জীবনধারায় গুরুত্বপূর্ণ রাখে। আপনি বিনয়ী, উদ্যমের অভাব থাকতে পারে। আপনার জীবনের সাথে কোন না কোনভাবে ভ্রমণ জড়িয়ে পড়তে পারে। আর আদর্শবাদিতার জন্য দাঁড়াতে হতে পারে সংঘাতের মুখোমুখি। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কাজী নজরুল ইসলাম, দার্শনিক রলফ ওয়েন্ডো ইমারসন, কথাশিল্পী রবার্ট লুডলাম, মুনতাসীর মামুন, পান্না কায়সার, নুরুল করিম নাসিম, টিনা। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর খুব একটা ভালো যাবে না। মাথা ব্যথায় ভুগতে পারেন। সময় অনুকূল না থাকার সম্ভাবনাই বেশি। তবে খুব একটা অসুবিধা হবে না, ব্যবসায়িক দিক ভালো যাবে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ কল্পনাপ্রবণতা ত্যাগ করুন। বাস্তববাদী হতে না পারলে সমস্যার সম্মুখীন হতে পারেন। অস্পষ্টবাদিতার জন্য কিছু শত্রু তৈরি হতে পারে। অপ্রিয় সত্য প্রকাশে বিরত থাকলে ভালো করবেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। কোনো সন্তানের আচরণে মনে কষ্ট পাবেন। কাজ-কর্মে মন বসানো কঠিন হবে। অকারণ ঝুঁকি নেবেন না। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ আর্থিক দিক ভালো যেতে পারে। আর্থিক প্রয়োজনে দূরে কোথাও যেতে হতে পারে। উপার্জন বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে। আত্মীয়-বন্ধুদের উপর নির্ভর না করাই ভালো। কোনো আত্মীয় বা বন্ধু শত্রুতা করতে পারে।। রোমান্টিক প্রস্তাব নাও পেতে পারেন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন। বিপরীত লিঙ্গের কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। উগ্রতা পরিহার করার চেষ্টা করুন। অন্যথায় পরে অনুতপ্ত হতে পারেন। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ কোনো আত্মীয়ের অসুস্থতায় মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। আজ খারাপ কোনো সংবাদ পেতে পারেন। বিদ্ধার্থীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। প্রাতিষ্ঠানিক কাজে পত্র যোগাযোগ শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ কাজকর্মে অপরের সহযোগিতা পাবেন। আত্মীয়ের বা বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। কোনো কারণে মন হতাশাগ্রস্ত হতে পারেন। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। অন্যথায় বদনামের সম্মুখীন হতে পারেন। আজ কোনো ঝুঁকি নেবেন না। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে সাফল্য আসতে পারে। আজ কারো দ্বারা উপকৃত হতে পারেন। পাওনা টাকা আজ আদায় নাও হতে পারে। শিল্প-কারখানার মালিকদেরকে সতর্ক থাকতে হবে। শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ অকারণ জেদ পরিহার করলেই ভালো করবেন। রাগ বা জেদের জন্য সংসারে অশান্তি দেখা দিতে পারে। কাজকর্মের প্রতি আগ্রহ হারাতে পারেন। উত্সাহ হারানো ঠিক হবে না। শেষ পর্যন্ত সময় আপনার অনুকূলে থাকবে। বিনোদন শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। অসুস্থতাকে অবহেলা না করলেই ভালো করবেন। খেলোয়াড়দের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। নতুন কোনো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। বিদ্যার্থীদের জন্য দনিটি শুভ। বিদেশ যাত্রার উদ্যোগ সফল হতে পারে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বিষণ্নতা বোধে ভুগতে পারেন। সকলের মাঝে থেকেও নিজেকে অসহায় মনে হতে পারে। স্বামী বা স্ত্রীর সহযোগিতা পাবেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে যোগাযোগ শুভ।