ব্রাহ্মণবাড়িয়ায় আশার চিকিত্সা সহায়তা প্রদান

আশার সদস্যদের চিকিত্সা সুবিধা নিশ্চিতকরণের জন্য গঠিত আশা সদস্য কল্যাণ তহবিল থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ ব্রাঞ্চের হতদরিদ্র মহিলা সদস্যদের মধ্যে চিকিত্সা সহায়তা প্রদান করা হয়। বুধবার স্থানীয় কার্যালয়ে ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশা’র কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলার ফিল্ড অডিটর মোঃ ওমর আলী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া। বক্তব্য রাখেন সি.ও মোঃ মজিবুর রহমান সহকারী ব্রাঞ্চ ম্যানেজার নাজমা বেগম, লোন অফিসার মঈনুল ইসলাম লস্কর, মোঃ আমীনুল ইসলাম, অসীম দেব, ফারজানা মৌসুমী প্রমুখ। আশা’র ফিল্ড অডিটর মোঃ ওমর আলী জানান, আশার মাঠ পর্যায়ে সদস্য হিসেবে যাদের নিয়ে কাজ করে তাদের অধিকাংশই গরীব, সহায় সম্পদহীন, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোক। অনেক সময় তাদের পক্ষে জটিল ও দুরারোগ্য রোগের চিকিত্সা করা সম্ভব হয় না। অনেক সময় চিকিত্সার ব্যয় বহন করতে গিয়ে বিভিন্ন সম্পদ বি্ক্রি করে নি:স্ব হতে হয়। সমিতিভুক্ত অসহায় দরিদ্র সদস্যাদের চিকিত্সা সুবিধা দেয়ার জন্য ২০০২ সালে আশা সদস্য কল্যাণ তহবিল গঠন করে দরিদ্র সদস্যদের মাঝে চিকিত্সা সহায়তা কার্য্ক্রম চালিয়ে আসছে। উক্ত তহবিল থেকে টিউমার ,পিত্তথলির পাথর, চোখের ছানি, হাঁটুর পেডেলা অপারেশন, বাল্ব পরিবর্তনের মত বড় রোগের জন্যও সহায়তা দেয়া হয়, যা অসুস্থতার গুরুত্ব অনুসারে অগ্রাধিকার ভিওিতে দেয়া হয়ে থাকে।