তালায় সিজি সদস্যদের প্রশিক্ষণ কোর্স
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ২৪ মে ২০১৩, ১৫:৫৫
তালায় উপজেলার খলিলনগর ইউনিয়নের কমিউনিটি গ্রুপ সদস্যদের ক্লিনিক পরিচালনা সম্পর্কিত দু’দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স বুধবার স্থানীয় ইউপি হলরুমে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু। এসময় সাংবাদিক আব্দুল আলীম, সিজি সদস্য শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় ও ইউপি সদস্য মোঃ আক্কাজ আলী বক্তব্য রাখেন। দু’দিনের প্রশিক্ষণ কোর্সটির সহায়ক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এএসএম জাহিরুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ইন্দ্রানী দেবনাথ, মেডিক্যাল টেকনোলজিষ্ট (ইপিআই) মোঃ ইউসুফ আলী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মীর মহসীন হোসেন ও কেয়ার বাংলাদেশ-এর প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির। প্রশিক্ষণ কোর্সে খলিলনগর ইউনিয়নের মহান্দী, হাজরাকাটী ও মাছিয়াড়া গ্রামে অবস্থিত ৩টি কমিউনিটি ক্লিনিকের ৫১ জন সিজি সদস্য অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আলোচ্য ৩টি ক্লিনিক সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের অনুরোধে সিজি গ্রুপের সদস্যরা স্ব স্ব ক্লিনিক প্রাঙ্গণে ডিপ টিউবওয়েল স্থাপন, ক্লিনিক ভবনের জানালা ও দরজার পর্দা, পানির ফিল্টার, চেয়ার, বৈদ্যুতিক ফ্যান ইত্যাদি মালামাল ক্রয়ের জন্য স্বেচ্ছায় ৪১ হাজার টাকা অনুদান প্রদানে অঙ্গীকার করেন।