সিরাজগঞ্জে জলবায়ু পরিবর্তন বিষয়ে সভা
প্রকাশ : ২৪ মে ২০১৩, ১৫:৫৬
সিরাজগঞ্জে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ঝুঁকি স্থানান্তরে বিকল্প ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের মতবিনিময় সভা বুধবার সকালে সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এস ডি সি এবং অক্সফ্যাম অর্থায়নে এবং সিআইআরএম ও আই ডব্লিউর কারিগরি সহায়তায় এবং বেসরকারি সংস্থা মানব মুক্তি সংস্থা আয়োজিত মতবিনিময় সভায় সদর উপজেলায়, উপজেলা পর্যায়ের দপ্তরের প্রধান, সিবিও সদস্য, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস.এম গোলাম কিবরিয়া, মানব মুক্তি সংস্থার ম্যানেজার এডমিন মো: মোতাহের হোসেন ও রিকল প্রকল্পের সমন্বয়কারী শামিমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার, মেছড়া ইউপি চেয়ারম্যান ও সিবিও সদস্য জিল্লুর রহমান ও কর্মকর্তা রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।