গাহি সাম্যের গান
প্রকাশ : ২৪ মে ২০১৩, ১৯:৩৩
কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মজয়ন্তী উপলক্ষে এসএ টিভির বিশেষ আয়োজন ‘গাহি সাম্যের গান’। অনুষ্ঠানটি ২৫ মে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত সরাসরি ‘গুলশান ক্লাব’ থেকে সম্প্রচার হবে। বিভিন্ন পর্যায় থাকবে নজরুল এর কবিতার আবৃত্তি। থাকবে একটি ফ্যাশন শো। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও কেয়া চৌধুরী। সংগীত পরিবেশন করবেন—শাহিন সামাদ, ড. নাশিদ কামাল, ফাতেমা তুজ জোহরা, ড. লীনা তাপসী খান, ইয়াসমিন মুশতারী, সানী জুবায়ের, খিলখিল কাজী, তানভীর আলম সজীব।