জোকস
প্রকাশ : ২৪ মে ২০১৩, ১৯:৩৯
এক স্টেশনে তিন আত্মভোলা প্রফেসর বসেছিলেন ট্রেনের অপেক্ষায়। এরই মাঝে চলছিল গল্প-গুজবও। কিন্তু এরই ফাঁকে কখনে যে ট্রেন এসে আবার ছেড়ে যেতে উদ্যত হলো তা খেয়াল হলো না কারোই। একেবারে শেষ সময়ে তারা যখন বিষয়টা খেয়াল করলেন তখন বেশ দেরি হয়ে গেছে। তবু তিনজনই শেষ চেষ্টা হিসেবে দৌড় দিলেন। দু’জন উঠলেন, একজন কিছুতেই পারলেন না। এদিকে বিষয়টি খেয়াল করে এক কৌতূহলী লোক এলেন স্টেশনে থেকে যাওয়া প্রফেসরকে সান্তনা দিতে। তবে ভদ্রলোকের সান্তনার জবাবে স্টেশনে থেকে যাওয়া প্রফেসর বললেন, ‘সান্তনা আমাকে না দিয়ে দেওয়া উচিত যে দুজন ট্রেনে উঠতে পেরেছে তাদের। কারণ ওরা আমাকে এগিয়ে দিতে স্টেশনে এসেছিল, ট্রেনে করে কোথাও যাওয়ার জন্য নয়।
এক মানসিক রোগী গেলেন ডাক্তারের কাছে—
ডাক্তার :বলুন আপনার সমস্যাটা কী?
মানসিক রোগী :আমার সমস্যা হলো আমি একা-একা কথা বলি।
ডাক্তার :এটা তো কোনো সমস্যাই না। একা-একা তো অনেকেই কথা বলে। এমনকি আমি নিজেও মাঝে মাঝে একা কথা বলে উঠি।
মানসিক রোগী :না মানে আমার সমস্যাটা হলো আমি যখন একা-একা কথা বলি তখন অধিকাংশ কথাই ইংরেজিতে বলি। আর ইংরেজিতে আমি যে ঠিক কী বলি সেটা আমি আবার নিজেই বুঝতে পারি না।
একদিন সকালে বড় রাস্তার পাশের এক হোটেলের ম্যানেজার তাদের সকল ওয়েটারকে জরুরিভাবে তলব করলেন। বললেন, ‘আজ কিন্তু তোমরা সবাই ভালো পোশাক পড়ে কাজ শুরু করবে এবং খদ্দেরদের সাথে খুব ভালোভাবে হেসে হেসে কথা বলবে।’
ওয়েটারদের একজন জানতে চাইল, ‘কেন স্যার, আজকে কি বিশেষ কেউ আমাদের হোটেলে খেতে আসবেন?’
ম্যানেজার জানালেন, ‘না। কাল অনেক মাংস আর সবজি বেঁচে গেছে তো। তাই আজ ওগুলো দিয়েই চালিয়ে দিতে হবে!’