শিশুর জন্মগত হূদরোগ
মোঃ আবু জাফর সাদেক ফার্মাসিস্ট ও সিনিয়র ডেপুটি ম্যানেজার রেনাটা লিমিটেড, ঢাকা
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২০:৩৯
প্রতি এক হাজার শিশুর নূন্যতম ৮ জন জন্মগত হূদরোগ নিয়ে জন্মায় যা মৃদু থেকে তীব্র রকমের হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত তথ্য মতে, বিশ্বে হূদরোগ নিয়ে জন্মানো শিশুর শতকরা ১৫ ভাগ ভারতে, ১০ ভাগ শ্রীলংকায়, ৬ ভাগ বাংলাদেশে, ৬ ভাগ মায়ানমারে এবং বাকী ৬৩ ভাগ অবশিষ্ট দেশ সমূহে অবস্থিত। বাংলাদেশে এই রোগী বৃদ্ধিদ হার বেশ উদ্ব্বেগজনক। শিশুর জন্মগত হূদরোগ বলতে হূিপন্ড ও সংশ্লিষ্ট রক্তনালী সমূহের গঠন, কার্য্যপ্রনালী প্রভৃতির অস্বাভাবিকতাকে বুঝায়। শ্রেণীভেদে জন্মগত হূদরোগ নানা ভাগে বিভক্ত। ধারণা করা হয় বংশগত বা পরিবেশগত কারণে জন্মগত হূদরোগ হয়ে থাকে, তবে বলে রাখা প্রয়োজন যে, জন্মগত হূদরোগ প্রতিরোধের কোন ব্যবস্থা নেই বললেই চলে। কিছু কিছু জন্মগত হূদরোগ শিশুর জন্মের পরপরই প্রকাশ পায়, আবার কিছু কিছু জন্মগত হূদরোগ সারা জীবন অপ্রকাশিত বা অজানা থেকে যায়। এক্সরে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম প্রভৃতি পরীক্ষা পদ্ধতি দ্ব্বারা অতি সহজেই জন্মগত হূদরোগ সনাক্ত করা যায়। অভিজ্ঞ চিকিত্সকরা স্টেথোস্কপ এবং শরীরের বিভিন্ন অংশে স্পর্শকরার মাধ্যমেও কিছু জন্মগত হূদরোগ সম্পর্কে ধারণা পেতে পারেন। সচরাচর পাওয়া যায় এমন কিছু জন্মগত হূদরোগ সম্পর্কে নিম্নে সংক্ষেপে আলোচনা করা হলো।
ভেন্ট্রিকুলার স্বোল ডিফেক্ট
জন্মগত হূদরোগীদের মধ্যে সর্বোচ্চ শতকরা ৩৬ ভাগ এই সমস্যায় আক্রান্ত। ভেন্ট্রিকুলার স্বোল ডিফেক্ট বলতে বুঝায় হূদপিন্ডের বাম ও ডান ভেন্ট্রিকলকে পৃথককারী পর্দার মধ্যে এক বা একাধিক ছিদ্রের উপস্থিতি। ভেন্ট্রিকুলার স্বোল ডিফেক্ট থাকলে শিশুর শরীরে অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত অনাকাঙ্খিত ভাবে কার্বনডাই অক্সাইড সমৃদ্ধ দূষিত রক্তের সাথে মিশে যায়, যা নানা সমস্যার সৃষ্টি করে। ভেন্ট্রিকুলার স্বোল ডিফেক্ট খুব ছোট হলে তা কোন লক্ষণ প্রকাশ করে না এবং তা বয়স বাড়ার সাথে সাথে আপনা আপনি ভালো হয়ে যায়। তবে ছিদ্রের আকার বড় হলে বাচ্চার হার্ট ফেইলিউর হতে পারে। দ্রুত শ্বাস প্রশ্বাস, শ্বাস কষ্ট, বুকের অস্বাভাবিক উঠানামা, বয়স অনুপাতে ওজন না বাড়া, বার বার কািঁশ বা স্বর্দি লাগা, অল্পতেই হাপিয়ে উঠা, গায়ের রং পরিবর্তন হয়ে নীল হয়ে যাওয়া প্রভৃতি এ রোগের প্রধান লক্ষণ।
কার্ডিয়াক ক্যাথেরাইজেশনের মাধ্যমে বড় কোন কাটা-ছেড়া ছাড়াই এ রোগের চিকিত্সা করা সম্ভব, তবে অনেক ক্ষেত্রে বড় ধরনের অস্ত্রপচার করার মাধ্যমে এ রোগের চিকিত্সা করাতে হয়।
এট্রিয়াল স্বোল ডিফেক্ট
হূিপন্ডের উপরের অংশের দুটি প্রকোষ্টের মাঝে ছিদ্র থাকলে তাকে এট্রিয়াল স্বোল ডিফেক্ট বলে। ছোট আকারের ছিদ্র থাকলে ভিএসডি-র মত এএসডিও আপনা আপনি ঠিক হয়ে যায়। বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যা ভালো না হলে কার্ডিয়াক ক্যাথেরাইজেশন বা অস্ত্রপচারের মাধ্যমে এই রোগের চিকিত্সা করা হয়। এট্রিয়াল স্বোল ডিফেক্টের লক্ষণ ভেন্ট্রিকুলার স্বোল ডিফেক্টের মতই। এট্রিয়াল স্বোল ডিফেক্ট মোট জন্মগত হূদরোগের শতকরা ৪ ভাগের অধিক।
এট্রিও ভেন্ট্রিকুলার স্বোল ডিফেক্ট
এই সমস্যাটি একটু জটিল প্রকৃতির। মোট জন্মগত হূদরোগের শতকরা ৪ ভাগ রোগী এ সমস্যায় আক্রান্ত। এখানে হূিপন্ডের দুই প্রকোষ্টের মাঝখানে ছিদ্র থাকে তত্সঙ্গে রক্ত প্রবাহ নিয়ন্ত্রণকারী ভালভগুলি সঠিকভাবে কাজ করে না। এট্রিও ভেন্ট্রিকুলার স্বোল ডিফেক্ট হলে হূিপন্ড অতিরিক্ত পরিশ্রম করে ফুসফুসে বেশী বেশী রক্ত পাঠায়, ফলশ্রুতিতে হূিপন্ড আকারে বড় হয়ে যায় এবং ফুসফুসে রক্তচাপ বেশ বেড়ে যায়। জটিল অস্ত্রপচারের মাধ্যমে এই রোগের চিকিত্সা দেয়া হয়। এই রোগের লক্ষণ সমূহ অনেকটা ভেন্ট্রিকুলার স্বোল ডিফেক্টের মতই তবে মারাত্মক ক্ষেত্রে শরীরে পানি জমা, অতিরিক্ত ঘামা, শরীরে পানি জমে দ্রুত ওজন বৃদ্ধি পাওয়া, গায়ের রং নীল হয়ে যাওয়া প্রভৃতি দেখা দিতে পারে।
পালমোনারি স্টেনোসিস
জন্মগত হূদরোগীদের সংখ্যা বিবেচনায় পালমোনারি স্টেনোসিসের অবস্থান দ্ব্বিতীয়। জন্মগত হূদরোগীদের শতকরা ৯ ভাগেরও বেশী এ সমস্যায় আক্রান্ত হয়ে থাকে। আমাদের শরীরে পালমোনারি ভালভের অবস্থান হলো রাইট ভেন্ট্রিকল ও পালমোনারি আর্টারীর মাঝে এবং এতে তিনটি লিফলেট বা পাতা থাকে যা ফুসফুসে রক্তের একমূখী প্রবাহ নিয়ন্ত্রণ করে। পালমোনারি স্টেনোসিসের ক্ষেত্রে পালমোনারি ভালভ সংশ্লিষ্ট লিফলেটগুলো বা পালমোনারি আর্টারীগুলো সঠিকভাবে রক্ত প্রবাহ নিশ্চিত করতে পানেনা ফলে রাইট ভেন্ট্রিকল থেকে ফুসফুসে রক্ত প্রবাহে ব্যাঘাত ঘটে। অনেক ক্ষেত্রেই শিশু বড় না হওয়া পর্যন্ত এই রোগের কোন লক্ষণ প্রকাশ পায়না, তবে অনেক ক্ষেত্রে চিকিত্সা না করালে অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। বুকে ব্যথা, শ্বাস কষ্ট, জ্ঞান হারানো, ক্লান্ত অনুভব করা, বুক ধরফর করা এ রোগের প্রধান লক্ষণ। রোগীর অবস্থা বিবেচনায় কম কাটা ছেড়ার কার্ডিয়াক ক্যাথেরাইজেশন বা বড় ধরনের অস্ত্রপচারের মাধ্যমে এ রোগের চিকিত্সা দেওয়া হয়।
কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা
শিশুর মোট জন্মগত হূদরোগের শতকরা ৫ ভাগ হয়ে থাকে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। আওর্টা হলো আমাদের শরীরে প্রধান রক্তনালী যা হূিপন্ড থেকে শরীরের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ করে। এই অ্যাওর্টার কোন অংশ স্বাভাবিকের চাইতে চিকন হয়ে গেলে তাকে কোয়ার্কটেশন অব অ্যাওর্টা বলে। প্রচন্ড ঘাম, সব সময় পা ঠান্ডা থাকা, ওজন বৃদ্ধি না হওয়া, দু’পা শরীরের অনুপাতে চিকন হয়ে যাওয়া, পায়ে পালস না পাওয়া বা দুর্বল পালস, শ্বাস প্রশ্বাসে কষ্ট হওয়া প্রভৃতি। এ রোগের প্রধান লক্ষণ। বেলুন ডাইলেশনের মাধ্যমে বড় কোন অস্ত্রপচার ছাড়া কোয়ার্কটেশন অফ অ্যাওর্টার চিকিত্সা সম্ভব। তবে অনেক ক্ষেত্রে বড় রকমের অস্ত্রপচারের প্রয়োজন হয।
বাইকাসপিড এওর্টিক ভালভ ডিজিস এওর্টিক ভালভের অবস্থান আমাদের হূিপন্ড ও অ্যাওর্টার (প্রধান রক্তনালী) মাঝে যা শরীরে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহের গতিপথ ঠিক রাখে। সাধারণত ভালভে তিনটি লিফলেট থাকে যা বন্ধ ও খোলার মাধ্যমে রক্তের গতি প্রবাহ ঠিক থাকে। কোন শিশুর
ভালভে তিনটির পরিবর্তে দুু’টি লিফলেট থাকলে তাকে বাইকাসপিড এওর্টিক ভালভ ডিজিস বলে। বড় কোন সমস্যা না হলে শিশু বড় না হওয়া পর্যন্ত এ রোগের কোন লক্ষণ প্রকাশ পায় না। কারও কারও ক্ষেত্রে সারা জীবনে এ রোগ কোন সমস্যা সৃষ্টি করে না বা অজানা থেকে যায়। অস্ত্রপচারের মাধ্যমে ভালভ প্রতিস্থাপন বা ক্যাথেরাইজেশনের মাধ্যমে ভালভোপ্লাস্টি করে এই রোগের চিকিত্সা দেয়া হয়। শ্বাস কষ্ট, অতি সহজেই হাপিয়ে যাওয়া, প্রচন্ড ঘাম প্রভৃতি এ রোগের প্রধান লক্ষণ।
প্যাটেন্ট ডাক্ট আর্টেরিওসিস
জন্মের পরপরই অনেক শিশু এই সমস্যায় ভোগে। এই রোগে হূিপন্ডের সাথে যুক্ত দু’টি প্রধান রক্তনালীতে অস্বাভাবিক রক্ত প্রবাহ হয়ে থাকে। এই দুটি রক্ত নালী হলো অ্যাওর্টা (প্রধান রক্তবাহী নালী) ও পালমোনারি আর্টারী (ফুসফুসে রক্ত সরবরাহনালী)। সাধারণ ভাবে শিশু মায়ের পেটে থাকা অবস্থায় এই দুটি রক্তনালী ছোট অন্য একটি রক্তনালী দ্ব্বারা সংযুক্ত থাকে। শিশুর জন্মের পরপরই বা জন্মের কয়েক দিনের মধ্যে আ্যাাওর্টা ও পালমোনারি আর্টারীর সংযোগ আপনা-আপনি বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক শিশুর ক্ষেত্রে এই সংযোগ বন্ধ হয় না। এই সমস্যাকে প্যাটেন্ট ডাক্ট আর্টেরিওসিস বলে। নির্দিষ্ট সময়ের পূর্বেই জন্মলাভ করা শিশুরা এই রোগের জন্য বেশি ঝুিঁকপূর্ণ। অনেক ক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে প্যাটেন্ট ডাক্ট আর্টেরিওসিস আপনা আপনি ভালো হয়ে যায়। বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যা ভালো না হলে কার্ডিয়াক ক্যাথেরাইজেশনের মাধ্যমে এই রোগের চিকিত্সা দেওয়া যায়। এ সমস্যা মারাত্মক আকারের হলে বড় রকমের অস্ত্রপচারের প্রয়োজন হয়। শ্বাস কষ্ট, বুক ধরফর করা, ওজন না বাড়া এ রোগের প্রধান লক্ষণ। মোট জন্মগত হূদরোগীর শতকরা ৯ ভাগের পিডিএ হয়ে থাকে।
টেরাটোলোজি অফ ফলেট
এ সমস্যাটি ৪ টি ভিন্ন ভিন্ন রোগের সমষ্টিগত ফলাফল। রোগ চারটি হলো বড় আকারের ভেন্ট্রিকুলার স্বোল ডিফেক্ট, পালমোনারীি স্টেনোসিস, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি (হূিপন্ডের ডান ভেন্ট্রিকলে মাংশ বৃদ্ধি) এবং অ্যাওর্টার অবস্থানগত অসামাঞ্ছস্যতা। সাধারণভাবে অ্যাওর্টা লেফট ভেন্ট্রিকলের সাথে যুক্ত থেকে সারা শরীরের অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত সরবরাহ করে। টেরাটোলজি অফ ফলেটের ক্ষেত্রে অ্যাওর্টা (প্রধান রক্তবাহী নালী) বাম ও ডান ভেন্ট্রিকলের মাঝে ও ভিএসডি-র উপরে অবস্থান করে। প্রতি ১০,০০০ শিশুর ৫ জন টেরাটোলজি অফ ফলেট নিয়ে জন্ম লাভ করে। এ রোগের প্রধান লক্ষণ হলো শিশুর পুরো শরীর নীল বর্ণ হয়ে যাওয়া। বাকী লক্ষণ সমূহ ভিএসডির অনুরুপ। জটিল অস্ত্রপচারের মাধ্যমে এই রোগের চিকিত্সা দেওয়া হয়।
আর্টেরিয়াল ট্রান্সপজিশন
আমাদের শরীরে প্রধান দুটি রক্তনালী হলো অ্যাওর্টা ও পালমোনারি আর্টারী। অ্যাওর্টা হূিপন্ডের বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত সারা শরীরে সরবরাহ করে আর পালমোনারি আর্টারী ডান ভেন্ট্রিকল থেকে কার্বনডাইঅক্সাইড যুক্ত দূষিত রক্ত ফুসফুসে প্রেরণ করে। প্রসঙ্গত উল্লেখ্য, সারা শরীর থেকে কার্বনডাই অক্সাইড যুক্ত দূষিত রক্ত হূিপন্ডের ডান ভেন্ট্রিকলে আসে এবং তা ফুসফুসে গিয়ে পরিশোধিত হয়। আর্টেরিয়াল ট্রান্সপজিশনের ক্ষেত্রে রক্ত ফুসফসে গিয়ে পরিশোধিত হবার আগেই সারা শরীরে ছড়িয়ে যায় কারণ অ্যাওর্টা ও পালমোনারি আর্টারী সঠিক অবস্থানে থাকেনা। শিশুর সারা শরীর নীল হয়ে যাওয়া এ রোগের অন্যতম প্রধাণ লক্ষণ। মোট জন্মগত হূদরোগীর শতকরা ৪ ভাগ এ সমস্যায় আক্রান্ত হয়ে থাকে। জটিল অস্ত্রপচারের
মাধ্যমে এ রোগের চিকিত্সা করা সম্ভব।
কোথায় জন্মগত হূদরোগের চিকিত্সা পাওয়া যায়- সরকারী ভাবে বঙ্গবন্ধ শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল
ও রিচার্চ ইন্সটিটিউট, ন্যাশনাল ইন্সটিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিস, ঢাকা শিশু হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল,
ঢাকা এবং বেসরকারী ভাবে ল্যাব
এইড হাসপাতাল, অ্যাপোলো হাসপাতালসহ আরও কিছু হাসপাতালে জন্মগত হূদরোগের আধুনিক
চিকিত্সা দেওয়া হয়।
চিকিত্সা ব্যয়
বাংলাদেশে কার্ডিয়াক ক্যাথেরাইজেশনের মাধ্যমে বেলুন ডাইলেশন করাতে হাসপাতাল ভেদে ৪০ হাজার থেকে ১ লক্ষ টাকা খরচ হয়ে থাকে। ক্যাথেরাইজেশনের মাধ্যমে ডিভাইস স্থাপনে খরচ হয় ১.৫ লক্ষ থেকে ২.৫ লক্ষ টাকা। জন্মগত হূদরোগের অস্ত্রপচারের খরচ আনুমানিক ১.৫ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা যা রোগীর অবস্থা ও
হাসপাতালের ধরনের উপর নির্ভরশীল। ভারতে অস্ত্রপচারের ক্ষেত্রে শুধু
চিকিত্সা ব্যয় ৪ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। থাইল্যান্ড ও সিঙ্গাপুরে অস্ত্রপচার করালে চিকিত্সা ব্যয় হয় ৮ থেকে ১৬ লক্ষ টাকা।
চিকিত্সাকাল
ক্যাথেরাইজেশনের মাধ্যমে চিকিত্সা করালে ৩-৪ দিনের বেশী হাসপাতালে থাকার প্রয়োজন হয় না, তবে অস্ত্রপচার হলে হাসপাতাল ছাড়তে ১৫ থেকে ২৫ দিন পর্যন্ত লাগতে পারে। জন্মগত হূদরোগ সংক্রান্ত তথ্য জানতে নিম্ন ঠিকানায় যোগাযোগ করা যেতে পারে।