অর্থনৈতিক সম্পর্ক জোরদারে মিয়ানমার সফরে আবে
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২০:৪৩
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে গতকাল শুক্রবার তিনদিনের সফরে মিয়ানমারের উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। ৩৬ বছরের মধ্যে এটাই কোনো জাপানি প্রধানমন্ত্রীর প্রথম সফর। মিয়ানমারের জাতীয় উন্নয়নে প্রায় ১০০ কোটি ডলার সহায়তা দেয়া এবং দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নই এ সফরের উদ্দেশ্য। খবর বিবিসি ও সিনহুয়ার। ১৯৭৭ সালে জাপানের তত্কালীন প্রধানমন্ত্রী তাকিয়ো ফুকুদা সর্বশেষ মিয়ানমার সফর করেছিলেন। এরপর বর্তমান প্রধানমন্ত্রী শিনজো আবে এই সফর করছেন। তার সফরসঙ্গী হিসাবে যাচ্ছেন ৩০টি কোম্পানির ব্যবসায়ী প্রতিনিধিদল। সেখানে তাদের মিয়ানমারের প্রেসিডেন্ট ইউ থেইন সেইনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। আশা করা হচ্ছে সে দেশে জাপানের বিনিয়োগ প্রসারে যথোপযুক্ত পরিবেশ আছে কি-না তা যাচাই-বাছাই শেষে বাণিজ্য সংক্রান্ত কথা বলা।