নকল ট্যাংক তৈরির কারখানার সন্ধান

বাঞ্ছারামপুরে বৃহস্পতিবার দুপুরে শরবতের নকল ট্যাংক তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা সদরের বেইলি ব্রিজ সংলগ্ন একটি টিনশেড ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল ইসলাম পুলিশের সহযোগিতায় শরবত তৈরির নকল ট্যাংকের কারখানায় অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ট্যাংক তৈরির মালামাল জব্দ করে। পরে জব্দ মালামাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ফেলা হয়। ঘটনাস্থলে মালিক মো. জামাল মিয়াকে পাওয়া না গেলেও শ্রমিক মনিরুল ইসলাম ও মামুন মিয়াকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দণ্ড দেওয়া হয়।