কসবায় মহানগর প্রভাতী লাইনচ্যুত

গতকাল শুক্রবার সকাল ১১-৫০ মিনিটে কসবা রেলওয়ে স্টেশনের আউটারে চড়নাল নামক স্থানে ঢাকাগামী মহানগর প্রভাতী এক্সপ্রেসের ১টি বগি লাইনচ্যুত হলে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর দেড়টা পর্যন্ত লাইন চালু না হলেও কসবা থানার ও.সি মো. বদরুল আলম তালুকদার জানান, আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন পথে রয়েছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কসবা স্টেশন মাস্টার পি.কে. বড়ুয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।