আজ রায়পুর গণহত্যা দিবস

আজ ২৫ মে রায়পুর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এইদিনে মহান স্বাধীনতাযুদ্ধ চলাকালে পাকবাহিনী এবং তাদের দোসর রাজাকার-আলবদররা দাউদকান্দি উপজেলার রায়পুরে গণহত্যা চালিয়েছিল। তাদের হাতে এইদিনে নিহত হয়েছিল ডাঃ পান্ডব চন্দ্র দেবনাথ, অনাথ বন্ধু দেবনাথ, নকুল চন্দ্র দেবনাথ, শীতল চন্দ্র সরকার, রণজিত্ চন্দ্র সরকার, উমেষ চন্দ্র সরকার, শরত্চন্দ্র সরকার, ফেলন চন্দ্র সরকার, বিদেশিনী সাহা, সুধির বণিক ও বেদানা সুন্দরী। একই দিনে পাকসেনারা তদানীন্তন দাউদকান্দি থানা আওয়ামী লীগ জিংলাতলী গ্রামের সিরাজুল ইসলাম সিরাজ বিটি সুবা মিয়া সরকারের ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়।