কাউখালীতে নদীর পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত

পিরোজপুরের কাউখালীতে কয়েক দিনের টানা বর্ষণ ও সন্ধ্যা ও কঁচা নদীতে পূর্ণিমার জোয়ারের কারণে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। আউশের রোপা বীজ নিমজ্জিত রয়েছে। জানা গেছে, স্বাভাবিকের চেয়ে ৩/৪ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী পাঙ্গাসীয়া, জোলাগাতি, সুবিদপুর, সোনাকুর, আশোয়া, বাশুরী, রঘুনাথপুর, বেকুটিয়া, জয়কুল, ডুমজুরি, মধ্য জোলাগাতি গ্রামসহ উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।