চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

জেলার ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুরুল হোদাকে (৪৫) বৃহস্পতিবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত দুরুল হোদা দলদলি ইউনিয়নের আদাতলা-মুশরিভুজা গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র। এ সময় শুকুরউদ্দিনকেও দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে। তাকে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভোলাহাট-রহনপুর সড়কের পাশে মুশরিভুজা বাজারে কয়েকজন মিলে চা-পান করার সময় হঠাত্ ১০/১২ জন মুখোশধারী দুর্বৃত্ত দুরুলের উপর অতর্কিতে হামলা চালায়। উল্লেখ্য, গত ৭ মার্চ আব্দুর রহমান নামে ভোলাহাট উপজেলা ছাত্রলীগের এক কর্মী জামায়াত-বিএনপির কর্মীদের হাতে নিহত হয়েছিলেন।