খাগড়াছড়িতে পিসিপি’র কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) দু’দিনব্যাপী ২০তম কেন্দ্রীয় কাউন্সিল বৃহস্পতিবার বিকেলে শেষ হয়েছে। কাউন্সিলে থুইক্যচিং মারমা সভাপতি ও বিলাস চাকমা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। খাগড়াছড়িতে উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন পিসিপি’র বিদায়ী কমিটির সভাপতি সুমেন চাকমা। এ সময় উপস্থিত ছিলেন (ইউপিডিএফ) সভাপতি প্রসিত খীসা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি নতুন কুমার চাকমা, পার্বত্য নারী সংঘের সভাপতি সোনালী চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি কণিকা দেওয়ান। কাউন্সিলে খাগড়াছড়ি, রাঙ্গামটি, বান্দরবান, ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শাখা কমিটির প্রতিনিধি ও পর্যবেক্ষকরা অংশগ্রহণ করেন। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক থুইক্যচিং মারমা।