বাংলাদেশকে অত্যাধুনিক জাহাজ দিল যুক্তরাষ্ট্র কোস্টগার্ড

যুক্তরাষ্ট্র কোস্টগার্ড কাটার জারভিস বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টায় আলামেডা, ক্যালিফোর্নিয়ার কোস্টগার্ড আইল্যান্ডে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড কাটার জারভিসকে আনুষ্ঠানিকভাবে ডিকমিশন ও বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে। জাহাজটির নতুন নামকরণ করা হয়েছে বিএনএস সমুদ্র জয়। প্যাসিফিক এরিয়া কমান্ডার, ভাইস এডমিরাল পল এফ. জুকুনফট এবং বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল মোহাম্মদ ফরিদ হামিদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জারভিস এক্সেস ডিফেন্স আর্টিকেলস (এডিএ) হিসাবে বাংলাদেশের সাথে ফরেন মিলিটারি সেল্র (এফএমএস)-এর আওতায় হস্তান্তর করা হয়। বিএনএস সমুদ্র জয় এ বছরের শেষ নাগাদ বাংলাদেশের পথে যাত্রা করবে। বাংলাদেশি নাবিকদের নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ নাজমুল করিম কিসলু, যিনি সম্ভাব্য কমান্ডিং অফিসার। -প্রেস বিজ্ঞপ্তি