‘চলমান রাজনৈতিক ধারায় দেশের ভবিষ্যত্ অন্ধকারে’
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২১:২৪
চরমোনাইর মরহুম পীরসাহেবের নামে প্রতিষ্ঠিত ‘মাওলানা সৈয়দ মো. ফজলুল করীম (রহ.) ফাউন্ডেশন’ আয়োজিত গোলটেবিল বৈঠকে আলোচকরা বলেছেন, বর্তমানে দেশের রাজনীতি অনেকটা কলুষযুক্ত হয়ে পড়েছে। এমতাবস্থায় দেশ ও জাতির কল্যাণের রাজনীতি প্রচলন করা অপরিহার্য। শুক্রবার পুরানা পল্টন আইএবি মিলনায়তনে ‘সমসাময়িক রাজনীতি ঃ নাগরিকের অধিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকরা এসব কথা বলেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা আতাউর রহমান আরেফী, রশিদ আহমাদ ফেরদৌস প্রমুখ।