চট্টগ্রামে সেহরি নাইট আয়োজনে পুলিশের অনুমতি লাগবে

পবিত্র রমজান মাসে নগরীর কোথাও কোথাও সেহরি খাওয়ার জন্য ‘সেহরি নাইট’ আয়োজন করা হয়ে থাকে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এ ধরনের অনুষ্ঠান আয়োজন করতে চান তাহলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা থেকে অনুমতি নিতে হবে। গতকাল বৃহস্পতিবার সিএমপির জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিএমপির পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে নগদ টাকা পরিবহনকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর পক্ষ হতে পুলিশ এস্কর্ট প্রদান করা হবে। চট্টগ্রাম মহানগরী এলাকায় নগদ টাকা পরিবহনকালে পুলিশ এস্কর্টের জন্য এসব ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ কন্ট্রোল রুম ০৩১-৬৩৯০২২, ০৩১-৬৩০৩৫২, ০৩১-৬৩০৩৭৫, ০১৬৭৬-১২৩৪৫৬, ০১৯৮০-৫০৫০৫০, ০১৬৭৯-১২৩৪৫৬। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইন্টেলিজেন্স) ০১৭১৩-৩৭৩২৪৬। এছাড়াও সংশ্লিষ্ট ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে নগদ টাকা পরিবহনকালে পুলিশ এস্কর্ট গ্রহণ করা যাবে। —সংবাদ বিজ্ঞপ্তি