বান্দরবানে বৌদ্ধ নারী পুরুষ শিশুর বোধিবৃক্ষে পানি উত্সব সম্পন্ন

বান্দরবানে বৌদ্ধধর্মাবলম্বীদের বোধিবৃক্ষে পানি উত্সর্গ উত্সব হয়েছে। গতকাল শুক্রবার সকালে বৌদ্ধ পূর্ণিমা উত্সবকে ঘিরে বান্দরবানে ১৭তম বোমাং রাজা ইঞ্জিনিয়ার উচ প্রু’র নেতৃত্বে শহরে র্যালি করেছেন বৌদ্ধ ধর্মালম্বীরা। র্যালিতে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সভাপতি রাজপুত্র সাচিং প্রু জেরী, রাজপুত্র মংওয়ে প্রু মারমাসহ শতশত বৌদ্ধধর্মাবলম্বী নারী-পুরুষ সারিবদ্ধভাবে অংশ নেন। পরে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সামনে শতবর্ষী বোধিবৃক্ষের চতুর্দিকে সারিবদ্ধভাবে প্রাত ভ্রমণ করে বৌদ্ধধর্মাবলম্বী নারী-পুরুষেরা চন্দন কাঠের এবং ঝর্ণার পবিত্র পানি উত্সর্গ করেন বোধিবৃক্ষে। পানি উত্সর্গ অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ, তরুণ-তরুণী এবং শিশু কিশোররা অংশ নিয়েছেন।