আসিফ নজরুলকে হত্যার হুমকি দিয়ে ফোন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলকে মোবাইলে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি শাহবাগ থানায় একটি জিডি করেছেন। জিডিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ২টায় ০১৫৫২৯৫১৪৫৩ নম্বরযুক্ত একটি মোবাইল ফোন থেকে তার মোবাইলে একটি কল আসে। অপর প্রান্ত থেকে বলা হয়, আপনি টকশোতে সরকারের সমালোচনা করেন কেন? আপনি যদি আর টকশোতে যান তাহলে গুলি করে মেরে ফেলা হবে। হুমকির বিষয়টি আসিফ নজরুল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকেও জানিয়েছেন বলে জানা গেছে। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জলিল বলেন, এ ব্যাপারে একটি জিডি হয়েছে। অভিযোগ তদন্ত করা হচ্ছে।