কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে নার্স তানিয়াকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর প্রবর্তক মোড়ে যৌথভাবে এ কর্মসূচি আয়োজন করে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র, হেলথ সার্ভিস ফোরাম, নার্সেস স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন। আসমা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডা. রত্না বৈঞ্চব তনু, রতন কুমার নাথ, তপন কান্তি দে, সাব্বির আহমেদ খান, মো. মামুনুর রশিদ, লাভলু বড়ুয়া, প্রীতি ঘোষ, বিশ্বজিত্ বড়ুয়া প্রমুখ। সমাবেশে বক্তারা তানিয়া ধর্ষণ ও হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।