মেধাবী মুখ

আনিসুর রহমান আনিসুর রহমান ২০১৩ সালে ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষায় বেরাইদ মুসলিম হাইস্কুল থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান ও নিগার সুলতানার পুত্র। আনিস সবার দোয়াপ্রার্থী। জেমিমা আক্তার তুষার ধারা হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে জেমিমা আক্তার এসএসসিতে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মো. ইব্রাহিম ব্যবসায়ী ও মা কাকলী বেগম গৃহিণী। এডিসন উজ্জ্বল মধু এডিসন উজ্জ্বল মধু এবারের এসএসসি পরীক্ষায় কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা অরুন মধু কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের ইংরেজি শিক্ষক ও মা নমিতা মধু একজন স্বাস্থ্য কর্মী। আফসানা মিহির সূচনা আফসানা মিহির সূচনা দাউদকান্দির গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা আলাউদ্দীন মুন্সী এবং মা মাহমুদা বেগম। মাহির আসেফ (ভুবন) মাহির আসেফ (ভুবন) এবারে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা প্রকৌশলী মো. আব্দুল মালেক মন্ডল ও মা কলেজ শিক্ষিকা শামীমা আখতার। আফরোজা তুহিন আফরোজা তুহিন দাউদকান্দির গৌরীপুর সবুল-আফতাব উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা আবু তাহের ব্যবসায়ী এবং মা সালেহা বেগম গৃহিণী। মো. মঈনুল ইসলাম এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে তুষারধারা হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে মো. মঈনুল ইসলাম। তার বাবা মো. হাফিজ উদ্দিন ব্যবসায়ী ও মা রোকেয়া বেগম গৃহিণী। তোফাজ্জল হোসেন তোফাজ্জল হোসেন এসএসসি পরীক্ষায় কসবা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মরহুম নোয়াব ভুঁইয়া ও মা জমিলা আক্তার। ফেরদৌসী বিনতে ফরহাদ ফেরদৌসী বিনতে ফরহাদ এসএসসি পরীক্ষায় চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা ফরহাদ আহমেদ ভুঁইয়া সরকারি কর্মকর্তা এবং মা রাবেয়া আক্তার গৃহিণী। প্রান্ত কুমার সেন প্রান্ত কুমার সেন এসএসসি পরীক্ষায় মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা গোপাল চন্দ্র সেন ব্যবসায়ী ও মা সীমা সেন গৃহিণী। সে ডাক্তার হতে চায়। তানজিন নাহার তুলি তানজিন নাহার তুলি এসএসসি পরীক্ষায় ঢাকার বেরাইদ রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সে মো. আল আমিন ও মাসুদা বেগমের মেয়ে। সাইফুল ইসলাম আরাফাত সাইফুল ইসলাম আরাফাত এসএসসি পরীক্ষায় কসবা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে ব্যবসায়ী আনোয়ার হোসেন ও শিক্ষিকা আয়েশা আক্তারের মেয়ে।