মৃত্যুবার্ষিকী

আব্দুল গনি মন্ডল ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পদাক মুক্তিযোদ্ধা আব্দুল গনি মন্ডলের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে সকালে শহরে শোক র্যালি ছাড়াও বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই দিন পারিবারিকভাবেও মরহুমের গ্রামের বাড়ি উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।